
1 দিন আগে১ মিনিট পড়ুন
টাটাকে ফেরানো, রাজস্ব আদায় বৃদ্ধি থেকে শিক্ষার অধঃপতন! হাজারো চ্যালেঞ্জের মুখে নতুন মন্ত্রীদের কার কী বার্তা?
বুধবার মন্ত্রীদের দফতর বণ্টন করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
টাটাকে পশ্চিমবঙ্গে ফেরাতে চান রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায়। দায়িত্ব নিয়ে শিল্পক্ষেত্রে এমনই কিছু লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি, দুর্নীতিতে জর্জরিত শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জানিয়েছেন, দুর্নীতি দূর করে শিক্ষায় পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করার লক্ষ্যে তিনি কাজ করবেন। অর্থ দফতর নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।




